ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে মশিয়ার রহমান নামে একজনকে গ্রেফতার করেছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলি জানান, ১০ সেপ্টেম্বর রাতে শিশুর মা-বাবা বাড়িতে ছিলেন না। একা পেয়ে পাশের বাড়ির মশিয়ার রহমান ( ৩০) ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। মা বাবা বাড়ি ফিরলে মেয়েটি তাদের জানায়। মান-সম্মানের কথা চিন্তা করে ও নানা চাপে তারা চুপ থাকে।
কিন্তু শিশুটি এ অপমান মেনে নিতে পারে না। সে প্রতিবেশীদের জানায়। এরমধ্যে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ ওই গ্রামে যায়। শিশুটির বাবা মা, প্রতিবেশী ও ছাত্রীটির সঙ্গে কথা বলে। পুলিশ ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়। এরপর ধর্ষক মশিয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: চন্দনাইশে বলাৎকারের অভিযোগে ঈমাম গ্রেফতার
এরপর থানায় একটি মামলা করেন ঘটনার শিকার শিশুটির বাবা। ওই শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
ইত্তেফাক/নূহু

