ব্রেক্সিট নিয়ে ইইউ ও ব্রিটেনের উদ্দেশ্য একই

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৮

ব্রিটেনের ব্রেক্সিট সেক্রেটারি স্টিফেন বার্কলে বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের উদ্দেশ্য একই। গতকাল বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ’র সমঝোতার দায়িত্বে থাকা মিচেল বার্নিয়েরের সঙ্গে বৈঠকের পর বার্কলে এই কথা বলেছেন। খবর বিবিসির। 

বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর বার্নিয়ের বলেছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। সামনের দিনগুলোতে আরো অগ্রগতি হবে বলে আশা করছি।

আরো পড়ুন: সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যু তুলতে পারেন জাতিসংঘের মহাসচিব

ইত্তেফাক/এসআর