ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের তদন্ত দাবি করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেট দলের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী। খবর রয়টার্স।
বাইডেন বলেছেন, ‘এটা ক্ষমতার অপব্যবহার। একজন বিদেশি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিলেন। আর সেখানে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা খুবই বিপজ্জনক।’ আইওয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বাইডেন।
জানা গেছে, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনেস্কির সঙ্গে গত জুনে ফোনালাপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই সময় ট্রাম্প জেলেনেস্কিকে জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
আরো পড়ুন: উপসাগর থেকে দূরে থাকতে মার্কিন শক্তিকে হুঁশিয়ারি রুহানির
বাইডেন ও তার ছেলে ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির পরিচালনা বোর্ডে ছিলেন।
ইত্তেফাক/এসআর
