পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামি সুমন খানকে (২২ ) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মঠবাড়িয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হকের নেতৃত্বে বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সুমন খান উপজেলার দাউদখালী গ্রামের আফজাল খানের ছেলে।
অন্য অভিযুক্তরা হলো, দাউদখালী গ্রামের ছালাম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (২০) ও জিয়াম হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২৫)। তারা বর্তমানে পলাতক।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, এ ঘটনায় অন্য অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কাজ যাওয়ার পথে সংঘবদ্ধ অভিযুক্তরা মেয়েটিকে অপহরণ করে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। রাত দেড়টার দিকে আব্দুর রহমান নামে এক ব্যক্তি ক্লিনিকের ছাদে কান্নার শব্দ শোনেন। পরে ঘটনাস্থলে টর্চলাইট মারতেই আসামিরা মেয়েটিকে ফেলে পালায়। পরে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।
আরও পড়ুন: রংপুরে চার মণ গাঁজাসহ আটক ৪
এ ঘটনায় নির্যাতিত গৃহকর্মী বাদি হয়ে ঘটনার পরদিন ১৫ সেপ্টেম্বর রাতে তিনজনের নামে ও অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করে।
ইত্তেফাক/অনি
