পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা, লাশ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৭

গোপালগঞ্জের মুকসুদপুরে চার সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মোচনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে ঝর্না সুলতানা কাজল (৩৩) নামে ওই নারীর  লাশ উদ্ধার করা হয় । নিহত কাজল একই গ্রামের মোহাম্মাদ আলীর স্ত্রী।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে চার সন্তানের জননী ঝর্না সুলতানা কাজল সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে। 

এ ঘটনায় এস আই শাহাজালাল জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইত্তেফাক/জেডএইচডি