মুরাদনগরে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৩

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় দুইটি মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী তুহিনকে (২৬) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পূর্ব পাশের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। তুহিন উপজেলা সদরের উত্তর পাড়া এলাকার কবির হোসেনের ছেলে।

পুলিশ জানায়,  ওয়ারেন্টভুক্ত আসামি তুহিন ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই হানিফের নেতৃত্বে একদল পুলিশ ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পূর্ব পাশের সড়ক থেকে তুহিনকে গ্রেফতার করে। পরে পুলিশ তার দেহ তল্লাশি করে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করে।

আরও পড়ুন:  দুদিনের ব্যবধানে পিরোজপুরে ফেনসিডিলের বড় চালান আটক

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, গ্রেফতার তুহিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আটক করার সময় তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম