কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শামিম (২৭) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া কাগহাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরবিন্দ পাল জানান, গত ২৪ সেপ্টেম্বর শামিম দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়। তার ডেঙ্গু সনাক্ত করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২ টার দিকে তিনি মারা যান। এ নিয়ে দৌলতপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ডা. অরবিন্দ পাল।
ইত্তেফাক/জেডএইচডি
