'দেশের ভালোর জন্য সবকিছু করবো'

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮

দেশের ভালোর জন্য যা কিছু করা দরকার তাই করবো। কানাডায় চীনের বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের  প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌর গ্রেপ্তার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এমন মন্তব্য করেন। খবর রয়টার্সের। 

ট্রাম্প বলেন,  'চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য যা করা দরকার আমি করবো।'

আরো পড়ুন: ব্রাজিলে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪​ 

অন্যদিকে বুধবার চীন এক বিবৃতিতে জানায়, আমেরিকা ও কানাডা তাদের বিচার ব্যবস্থার অপব্যভার করছে। বাণিজ্যিক সুবিধা পাওয়ার জন্য আমেরিকার উচিৎ হবে না এমনটা করা। 

উল্লেখ্য,  হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইর মেয়ে মেং গত ১ ডিসেম্বর ভ্যাঙ্কুবারে গ্রেপ্তার হন। মেং হুয়াওয়ের সহযোগী প্রতিষ্ঠান স্কাইকমকে ব্যবহার করে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ভেঙেছেন বলে অভিযোগ ওয়াশিংটনের। স্কাইকম হুয়াওয়ের প্রতিষ্ঠান হলেও মেং বারবারই কোম্পানি দুটিকে আলাদা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন, ভাষ্য কানাডীয় কৌঁসুলিদের। দোষীসাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের এই ডেপুটি চেয়ারম্যানের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 

ইত্তেফাক/এসআর