মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৮:০৪

মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরার পৌর এলাকার হাওড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আরজিনা বেগম ( ৪৮) ও পিকুল মোল্লা ( ৪৮)। তারা দুইজন মোটরসাইকেলে আরোহী ছিলেন।

আরজিনা বেগম মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আয়ূর্বেদিক ও দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি এবং রাজনৈতিক ব্যাক্তিত্ব ডা. মিজানুর রহমানের স্ত্রী। পিকুল মোল্লা তার আত্মীয় এবং একই উপজেলার ধলফাবগুড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, নিহত দুইজন মোটরসাইকেলে করে মাগুরা সদর উপজেলা ধালফাবগুড়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় মাগুরা - ঝিনাইদহ সড়কের মাগুরার পৌর এলাকার হাওড় নামকস্থানে মোটর সাইকেলকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেলে থাকা আরজিনা বেগম এবং পিকুল মোল্লা গুরুতর আহত হন।

তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে আনলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অপহৃত কিশোরকে ২০ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএন