‘ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ধার্মিকের কাজ নয়’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:২৭

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ধার্মিকের কাজ না। এ কাজ যারা করেন তারা ইসলামের শত্রু।

বুধবার দুপুরে নীলফামারী আইনজীবী সমিতি আয়োজিত বার লাইব্রেরির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে প্রমাণ হয়েছে বাংলাদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এর আগে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। সে ধারা বজায় রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো দরকার।’

আরও পড়ুন: খালেদা জিয়ার রিট হাইকোর্টের তৃতীয় বেঞ্চে

আসাদুজ্জামান নূর আরও বলেন, সরকার বদলের অস্থিরতা থাকলে উন্নয়ন হয়না। আর দেশের প্রতি যাদের নিষ্ঠা এবং ভালোবাসা আছে তাদেরকেই ক্ষমতায় বসানো দরকার। সেজন্য প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব সত্যটা গ্রহণ করা এবং অসত্যকে বর্জন করা।

ইত্তেফাক/এমআই