হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি (নৌকা)। বিএনপি প্রার্থী হয়েছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জিকে গউছ (ধানের শীষ)।
তিনি পৌরসভার মেয়র পদ ত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ আসনে জাপা মনোনিত প্রার্থী হয়েছেন জেলা জাপা সভাপতি আতিকুর রহমান আতিক (লাঙ্গল)। তিনি একই সঙ্গে হবিগঞ্জে-১ আসনেও প্রার্থী হয়েছেন। কিন্তু কোনো আসনে মহাজোটের মনোনয়ন পাননি।
আরো পড়ুন : হবিগঞ্জ ২ : ধানের শীষ নিয়ে লড়বেন খেলাফতের আজাদ, সুবিধায় নৌকার মজিদ
এখানে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে নির্বাচনী লড়াই জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে। এ আসনে অপর প্রার্থীরা হলেন- মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা) ও পিযুষ চক্রবর্তী (কাস্তে)।
ইত্তেফাক/ইউবি
