করোনা উপসর্গে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৮

নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আব্দুল আলিম নামের এএসআই পদমর্যাদার ওই পুলিশ সদস্য রাজার বাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেন।

নাটোর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, নাটোর জেলার সদর কোর্টে কর্মরত এএসআই আব্দুল আলীম মোল্লা করোনা উপসর্গ নিয়ে গত ৫ সেপ্টেম্বর হতে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর আড়াইটায় মৃত্যুবরণ করেন। 

আরও পড়ুন: পাল্টে যেতে শুরু করেছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা

তিনি ১৯৯৫ সালের ২৯ শে আগস্ট কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তার বাসা জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন দক্ষিনতাউসারা গ্রামে। 

পুলিশ সুপার লিটন কুমার সাহা (পিপিএম) বলেন, ‘দেশ ও জনগণের সেবায় জীবন উৎসর্গ করে তিনি ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

ইত্তেফাক/এএএম