নৌ-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নৌ-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে।​

রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

খালিদ মাহমুদ আওয়ামী লীগের টানা তিনবারের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দিনাজপুর-২ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য তিনি।

আরও পড়ুনঃ সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুর জামিন বাতিল

আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

ইত্তেফাক/কেকে