jvচরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্র পরিচালনার দায়িত্ব থেকে মাদ্রাসার সাত অধ্যক্ষসহ নয়জনকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ অক্টোবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত পত্রে এই নির্দেশ দেয়া হয়। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হলেন— চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আশরাফ আলী, নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, হাজারীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মইনুদ্দীন, করিমজান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, পশ্চিম জিন্নাগড় নূরীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিদ্দিক উল্যাহ, ওমরপুর গাফুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হামিদ, ওমরাবাজ লুত্ফুন নেচ্ছা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহিবুল্যাহ, আনজুর হাট আলিম মাদ্রাসার প্রভাষক মো. মিজানুর রহমান ও চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারী মো. আসাদুল ইসলাম।
উপপরীক্ষা নিয়ন্ত্রক শাহাদাত্ হোসেন জানান, চরফ্যাশন-১ কেন্দ্রে ২০১৯ সালের আলিম পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব শিক্ষক কর্মচারীদের কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের আদেশ বহাল আছে।

