রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচ গোলশূন্য ড্র

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৫

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। শনিবার রাতে ওয়ান্ড মেট্রোপলিটানো আক্রমণ, পাল্টা আক্রমণেই ম্যাচটি সীমাবদ্ধ থাকে। 

শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে খেলে রিয়াল। রক্ষণে মনোযোগ দিয়ে গোল করার চেষ্টা করে জিদানের দল। কিন্তু  কাজের কাজ আর হয়নি। 

দ্বিতীয়ার্ধে এসে রিয়াল ভালো একটি সুযোগ পায় গোলের। কিন্তু বেল সেই সুযোগটি মিস করেন।  ৫৭তম মিনিটে ডি-বক্সে ফাঁকা পেয়ে বল উড়িয়ে মারেন বেল। তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়।  

এর দুই মিনিট পর গোলশূন্য ম্যাচে এগিয়ে যেতে পারতো জিদানের দল। করিম বেনজেমার হেড ঝাঁপিয়ে আটকে দেন ওবলাক। 

এদিকে নিজেদের গোলপোস্ট সামলাতে ব্যস্ত অ্যাটলেটিকো দেখার মত তেমন কোনো আক্রমণ করতে পারেনি। ফলে যা হওয়ার তাই হলো। ড্র করে দুদলকে মাঠ ছাড়তে হলো। 

রিয়াল সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

ইত্তেফাক/জেডএইচ