বাগেরহাটে মোটরসাইকেল-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৯:২৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার খুলনা-মংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।    

নিহতরা হলো, যশোর সদরের পোলেরহাট গ্রামের বাসিন্দা ও যশোর এমএম কলেজের শিক্ষার্থী লিটন (২৩) ও একই এলাকার মো. তুহিন (২৮)। আহত ব্যক্তির নাম প্রিতম বলে জানা গেছে।     

আরও পড়ুন: খুলনায় ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সমাবেশ

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মোটরসাইকেলে করে তারা মংলা থেকে যশোর ফিরছিলেন। এসময় উপজেলার সুকদাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খরব পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএএম