আশুগঞ্জ নৌ বন্দরে আটকা শতাধিক পণ্যবাহী নৌযান

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:২৩

অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দর আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী নৌযান। আশুগঞ্জ নৌ বন্দর থেকে হাওর অঞ্চলে ৬টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। আটকা পড়ে আছে শতাধিক মালবাহী কার্গো জাহাজে মালামাল উঠানামাও বন্ধ রয়েছে। দুর্ভোগে হাওর অঞ্চলের কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জের যাত্রীরা। 

নৌযান নেতাদের দাবি, নৌযান মালিক ও সরকার বারবার ওয়াদা ভঙ্গ করায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন। এবার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করবেন না। 

আরও পড়ুন: ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, দক্ষিণের মান্নাফী

এই ব্যাপারে নৌযান শ্রমিক কেন্দ্রীয় সমন্বয়ক ফেডারেশন মো. হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, ফেডারেশনে ১১ দফা দাবির মধ্যে রয়েছে- নৌপথে চাঁদাবাজি বন্ধ, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, মালিক কর্তৃক খাদ্য ভাতা প্রদান, নৌযান শ্রমিকদের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা।

ইত্তেফাক/এসি