মহেশপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৩:০৭

ঝিনাইদহের মহেশপুরে স্বামী শাহাজ উদ্দিনের  হাতে স্ত্রী সাজেদা খাতুন (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রবিবার ভোরে উপজেলার ঝিটকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রী রাতে একসঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। সকালে তাদের উঠতে না দেখে বাড়ির অন্য লোকজনরা ডাকাডাকি করে কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের ভিতর ঢুকে দেখে সাজেদার নিথর দেহ বিছানায় পড়ে আছে কিন্তু তার স্বামী নেই। এলাকাবাসী মহেশপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহে মর্গে পাঠায়।

আরও পড়ুন: নওগাঁ পলিটেকনিকে বিস্ফোরণে দগ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, পলাতক স্বামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমআরএম