চলে গেলেন ইত্তেফাকের শিবচর সংবাদদাতার বাবা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০

দৈনিক ইত্তেফাক পত্রিকার মাদারীপুর শিবচর উপজেলা সংবাদদাতা প্রণব কুমার সাহার বাবা পরিমল চন্দ্র সাহা মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

পরিমল চন্দ্র সাহা উপজেলা ভূমি অফিসে চাকরি করতেন। ছেলে-মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইত্তেফাক পরিবার।

ইত্তেফাক/বিএএফ