ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা মজুরি বৈষম্যের শিকার

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৬:১৯

নওগাঁর মহাদেবপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী কৃষি শ্রমিকরা মজুরিবৈষম্যের শিকার হচ্ছেন। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কৃষি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি তাদের। অনেক সময় পুরুষের পাশাপাশি সমান কাজ করলেও নারী শ্রমিকদের মজুরি দেওয়া হয় অর্ধেক।

জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র উরাও বলেন, উপজেলায় প্রায় ২০ হাজার নারী শ্রমিক রয়েছে। দওপাড়া পল্লির নারী আরতী পাহান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা বেশির ভাগই পুরুষের পাশাপাশি খেত-খামারে সমান কাজ করলেও মজুরি দেওয়া হয় অর্ধেক।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা নারীদের ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান।

ইত্তেফাক/এএএম