শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২১, ১২:২৩

শিবগঞ্জে পৃথক দুটি পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফুলদিয়ার ও চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুরের ফুলদিয়ার এলাকার মৃত সাবুদ্দীনের ছেলে শিমুল (২৫) তাঁর চাচি সায়েদ ঘোষের স্ত্রী সামনুর বেগম (৬৫) এবং  চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকার আবদুল মজিদের ছেলে আবদুল মালেক (২৬)।

যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামো জগন্নাথপুরের ফুলদিয়ার পদ্মা নদীর ঘাট থেকে নৌকায় করে চিকিৎসার জন্য দাদনচক আসছিলেন শিমুল ও সামনুর বেগম। এসময় নদীতে বন্যার পানি বৃদ্ধি হওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক তারে মাথা আটকে সামনুর বেগমের মৃত্যু হয়। এ সময় পানিতে ছিটকে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিমুলের মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার দুবলিভান্ডারে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মালেক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এমআর