প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী শাকিলের মাতার ইন্তেকাল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৯

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার স্ত্রী ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের মাতা নুরুন্নাহার খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তার জানাজা নামাজ আজ শনিবার বাদ যোহর চরপাড়া জামিয়া ইসলামিয়া মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারী আশরাফুল আলম খোকন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

বাদ জোহর চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে ভাটিকাশর গোরস্তানে দাফন করা হয়। আগামি সোমবার বাদ আসর বাঘমারা মসজিদ ও বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত ১২টার দিকে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ময়মনসিংহ প্রি-ক্যাডেট হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আরও পড়ুনঃ দর্শনা মিলপাড়া থেকে ৪৫ কেজি রুপাসহ চিনিকল কর্মচারী গ্রেপ্তার

এ ছাড়া জেলা আওয়ামী লীগ টাউন হল অডিটরিয়ামে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু