রাউজানে জগৎপুর আশ্রম অনাথালয়ের বার্ষিক সাধারণ সভা ও পান্থ নিবাস, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, আবাসিক হোস্টেলের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ঊনসত্তর পাড়াস্থ অনাথালয় সংলগ্ন এলাকায় এসব স্থাপনার ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
অনাথালয় পরিচালনা সংসদের সভাপতি লায়ন ড. শ্রী প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ লায়ন তপন কান্তি দত্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ.মালেক। সভায় অন্যদের বক্তব্য রাখেন, অজয় কৃষ্ণ দাশ মজুমদার, প্রশান্ত কুমার রক্ষিত, অঞ্জন শেখর দাশ (সিআইপি) প্রমুখ।
সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ।
আরও পড়ুন: বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনে কাঠ চুরি
সভায় জানানো হয়, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস ও তার সহধর্মীনি লায়ন ডা. রোজী বিশ্বাসের অর্থায়নে পান্থ নিবাস এবং অজয় কৃষ্ণ দাশের অর্থায়নে আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে।
ইত্তেফাক/অনি

