নওগাঁর পত্নীতলায় বিষপানে দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধায় ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার বোরাম গ্রামের তৈমুর রহমানের ছেলে হুমায়ন কবির (৪০) এবং বামইল চকপাড়া গ্রামের রনজিৎ কুমারের স্ত্রী রাধা রানী (৪০)।
স্থানীয়রা জানান, হুমায়ন কবির ও রাধা রানী উভয়ে পারিবারিক কোন্দলে বিষপান করে। মঙ্গলবার দুপুরে হুমায়ন বাড়ির বাইরে বিষপান করে অর্ধমৃত অবস্থায় পড়ে ছিলো। তাকে ওই অবস্থায় দেখে স্থানীয়রা পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপর দিকে দুপুর ২টায় রাধা রানী স্বামীর সঙ্গে অভিমানে বিষপান করলে তাকেও হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সন্ধ্যায় চিকিৎস্যাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: চৌমুহনীতে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত ১
পত্নীতলা থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু

