মেহেরপুরের বিসিক শিল্প নগরীর একটি তুলা জিনিং কারখানায় গলায় ওড়না পেঁচিয়ে দিপা খাতুন (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিপা খাতুন শহরের ফৌজদারী পাড়ার আব্দুল হামিদের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মিয়াপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।
তুলা কারখানার অন্যান্য শ্রমিকরা জানান, ঘটনার সময় তুলা কারখানার জিনিং মেশিনে দিপার ওড়ানা জড়িয়ে যায়। এ সময় তিনি ওড়না টেনে নিতে গেলে গলার সঙ্গে পেঁচিয়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নিহত দিপা খাতুন শহরের মিয়াপাড়ায় দির্ঘদিন ধরে স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় বাস করে আসছেন। তার একটি পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আছে।
ইত্তেফাক/কেকে

