শরণখোলায় চার দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭, একজনের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৭:৪৫

শরণখোলায় মঙ্গলবার আরও তিনজনের শরীরে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। গত চার দিনে এ নিয়ে উপজেলায় সাতজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে খাদিজা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরা হলেন, উপজেলার তাফালবাড়ি গ্রামের গাউসুল হক ফরাজীর স্ত্রী মমতাজ বেগম (৫০), রাজৈর গ্রামের সবুর আকন (৬০), সোনাতলা গ্রামের মোহাম্মদ (০৪)।

আরও পড়ুন: সাঘাটায় ঈদ আনন্দ নেই তাদের মাঝে

এছাড়া সোমবার সন্ধ্যায় ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয় নলবুনিয়া গ্রামের সাদিয়া বেগমকে (৫৫)। এর মধ্যে মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু