ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৭:৪৯

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ওমর আলী (৪৫)। তিনি উপজেলার সাধুর গলগন্ডা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারি, বনরক্ষী কর্মকর্তাদের ছুটি সীমিত

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ভ্যানচালক ওমর আলী তার বাড়ির আঙিনায় ব্যাটারিচালিত ভ্যানটি চার্জ দিয়ে রাখে। শুক্রবার সকালে ব্যাটারির চার্জ লাইনটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ইত্তেফাক/নূহু