শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খেতাবাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরো ৫জন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম শাহাবুদ্দিন (৪৫)। তিনি পাশ্ববর্তী মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন শিপন (১৮), লক্ষী (৫০), হাবীব (৪০) ও আক্তার (৩৫)।
আরও পড়ুন: ঘাটাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু
ইসলামপুর ফাঁড়ি পুলিশ জানায়, জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের খেতাবাড়ি এলাকায় মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শাহাবুদ্দিন (৪৫) মারা যান। এ সময় মহাসড়কের বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।
ইত্তেফাক/নূহু

