বিস্ফোরক মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৯

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ আইনসহ ৫ মামলার ১২টি গ্রেফতারি পরোয়ানার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত আসামি হলেন, হাফেজ আহমদ (৩৫)। গত ৪ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দোয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দোয়ারা এলাকার আবদুল মোতালেবের ছেলে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ আইনসহ ৫ মামলার ১২টি গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি হাফেজ আহমদ তার বাড়িতে  অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ সফিউল কবীরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

আরও পড়ুন: সাঁওতাল হত্যা মামলার চার্জশিটের বিরুদ্ধে নারাজি পিটিশন, শুনানি ৪ নভেম্বর

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ সফিউল কবীর বলেন, গ্রেফতারকৃত হাফেজ আহমদ ১২টি ওয়ারেন্টের পলাতক আসামি। গত বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে