ভারতের মুম্বাইয়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পাঁচ তলা হাসপাতাল ভবন। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। গুরুতর আহত হয়েছে আরো ১৬০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার বিকেল চারটার দিকে পূর্ব আন্ধেরির মারোল এলাকার ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে পাঁচ তলা হাসপাতাল ভবন থেকে প্রাণ বাঁচাতে লাফ দেন বেশ কয়েক জন রোগী। এছাড়া এতে আটকা পড়ে বহু মানুষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন এবং পাঁচটি ট্যাংকার। টানা কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, এদিন বিকেলে প্রথমে আগুন লাগে ভবনটির চার তলায়। পরে তা হাসপাতালের প্রতি ফ্লোরে পৌঁছে যায়।
আরো পড়ুন: ভারতে ৩ বছরের শিশু ধর্ষণের শিকার
দেশটির পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।
হাসপাতালে আগুনে দগ্ধ দের স্থানীয় ট্রমা কেয়ার হাসপাতালে। সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কামগর হাসপাতাল থেকে চিকিৎসকদের দল পাঠানো হয়েছে সেভেন হিলস, হিরানন্দনী ও হোলি স্পিরিট হাসপাতালে।
ইত্তেফাক/এসআর

