যুক্তরাষ্ট্র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেক্সিকো সীমান্তে সৈন্য ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন জোরদার করেছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
পেন্টাগন জানায়, ‘তারা দক্ষিণ-পশ্চিম সীমান্তের স্থল বন্দরগুলোতে টহল নজরদারী ও সনাক্তকরণ জোরদার করেছে। পাশাপাশি প্রবেশ পথগুলোতে অ্যালার্ম তার বসানো হয়েছে।’
প্রতিরক্ষা দপ্তরের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ডিওডি আকাশ পথেও এই নজরদারীতে সহায়তা দেবে।’
আরো পড়ুন: কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পাওয়ায় মার্কিন সরকারে অচলাবস্থা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থ বরাদ্দ না পেলে বছরব্যাপী অচলাবস্থা অব্যাহত রাখার হুমকি দেন।
ইত্তেফাক/এসআর

