প্রকাশ্যে করোনার ভ্যাকসিন নিলেন বাইডেন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১০:১৫

প্রকাশ্যে  করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নেন তিনি। এই প্রোগ্রামটি সরাসরি লাইভ টিভিতে সম্প্রচার করা হয়।  

নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, আজ আমি করোনার ভ্যাকসিন  নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাকসিন বাজারে এলেই আপনারা নিতে পারেন।

 শুধু বাইডেন নয়, বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা-এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনও আপত্তি নেই। অন্যদিকে ট্রাম্প এখনও এই ভ্যাকসিন নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না, তা-ও  জানা যায়নি।