শিকাগোতে চারঘণ্টা ধরে শহরের দুই এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলে নিহত হন অন্তত তিনজন ও গুরুতর আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকধারীর।
জানা যায় স্থানীয় সময় শনিবার দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্তে তাণ্ডব শুরু করে এক বন্দুকধারী । আচমকাই শহরের একাধিক এলাকায় গুলি চালায় সে। বিভিন্ন বয়স, পেশার মানুষজনকে আক্রমণ করে। হামলাকারীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। প্রথমে শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালায় এক বন্দুকধারী। তার ছোড়া গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়। পুলিশ জানায়, পার্কিং লটে নিজের গাড়িতে বসেছিলেন ওই ছাত্র। তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই বন্দুকধারী । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Offender’s firearm was recovered on scene. pic.twitter.com/Yx79U8ZGIU
— Evanston, IL Police (@EvanstonPD) January 10, 2021
এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ওই হামলাকারী। সেখানকার নিরাপত্তারক্ষীকে জখম করে এবং এক বৃদ্ধাকে লক্ষ করে গুলি ছুড়লে তাঁর ঘাড়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে আনার পর নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে এক পরিচিত ব্যক্তির গাড়ি চুরি করে চম্পট দেয় হামলাকারী। তখন থামেনি তার হত্যাযজ্ঞ। পরে এক নাবালিকা, রেস্তরাঁর কর্মীকে নিশানা করে গুলি ছোড়ে। পরে গাড়ি নিয়ে পালানোর দেওয়ার চেষ্টা করে সে। গাড়ি নিয়ে পৌঁছে যায় শিকাগো সীমান্তে।
এদিকে একের পর এক হামলার খবর পেয়ে সতর্ক হয়ে যায় শিকাগো পুলিশ। শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত বন্দুকধারীর নাম নাইটেঙ্গেল। কিন্তু কেন সে হামলা চালিয়েছে, সেই কারণ এখনও অজানা। ইতোমধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ।
ইত্তেফাক/এএইচপি

