গিনিতে সোনার খনি ধসে নিহত ১৭

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫

গিনিতে সোনার খনি ধসে নিহত হয়েছেন ১৭ জন। খনি ধসের এই ঘটনায় নিখোঁজ রেয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের নরাসোবা এলাকার একটি সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, 'গ্রামবাসীর দেওয়া তথ্য বলছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাই হতাহতদের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে'।

আরও পড়ুন: প্রেমিকাকে ফোনে রেখেই গায়ে আগুন দিল যুবক

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে স্বর্ণ, হীরা, বক্সাইট ও লোহাসহ নানা সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি