ব্যস্ত হাইওয়েতে উড়োজাহাজের জরুরি অবতরণ!

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৭:২২

জ্বালানি ট্যাঙ্কে সমস্যা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের ব্যস্ত হাইওয়েতে বিকট শব্দে একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান শতাধিক মানুষ।

মঙ্গলবার ওয়াশিংটন স্টেটের একটি হাইওয়েতে চমকে উঠলেন গাড়ি চালকরা। বিকট শব্দ করে নেমে আসছে একটি কেআর ২ বিমান। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশও। সাবধান করে দেন পথচলতি গাড়িকে।

আরো পড়ুন: ক্রিকেটকে গুডবাই বললেন ম্যাককুলাম

পুলিসে সূত্র জানায়, বিমানটির জ্বালানি ট্যাঙ্কে সমস্যা দেখা দেওয়ায় সেটি প্যাসিফিক অ্যাভিনিউ সাউথে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পুলিশ আগেই রাস্তা থেকে যানবাহন সরিয়ে দেয়। ফলে এই ঘটনায় কেউ আহত হয়নি বা কোনও দুর্ঘটনা ঘটেনি। একটি ক্রসিংয়ের আগে নিরাপদভাবে থেমে যায় বিমানটি। এরকম এক বিপজ্জনক ল্যান্ডিং ঠিকঠাক করতে পারায় বিমানচালকের প্রশংসা করেছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, বিশ্বাস করা যায় না। আকাশে ও মাটিতে সমান দক্ষতায় কাজ করেছেন পাইলট। সবাই নিরাপদে রয়েছি। একেবারে অসম্ভবকে সম্ভব করেছেন পাইলট।

ইত্তেফাক/বিএএফ