বটিয়াঘাটায় মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাক প্রদান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১১

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সেরাদের সেরা এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিজয় দিবসে সনদপত্র ও দৈনিক ইত্তেফাক পত্রিকা তুলে দেয়া হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার দেবশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রায় গাঙ্গুলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়নচন্দ্র মণ্ডল, সেরাদের সেরা নির্বাচনী অভীক্ষার উদ্যোক্তা শিক্ষক প্রভাস চন্দ্র রায়, গৌরচন্দ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সুধীজন, শিক্ষক ও মুক্তিযোদ্ধাবৃন্দ।

আরো পড়ুন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

সভায় প্রধান অতিথি বলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকায় সেরাদের সেরা নির্বাচনী অভীক্ষার সংবাদ প্রচার করায় শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।

প্রধান অতিথি এ সময় ১৬ ডিসেম্বর প্রকাশিত দেড় শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন জনের হাতে ইত্তেফাক পত্রিকা তুলে দেন।

ইত্তেফাক/বিএএফ