লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২০, ১৫:৪০

লালমনিরহাট পৌরসভার তেলিপাড়ার গোল্ডেন বাজার সংলগ্ন ভাটাপাড়া গ্রামে আজ শুক্রবার তালেব (৩৮) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। শরীরে জ্বর, গলাব্যাথা ও সর্দি ছিল নিয়ে কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন তিনি।

 

জানা যায়, প্রথমে তার অসুস্থতা গোপন রাখেন পরিবারের সদস্যরা। আজ সকালে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন স্বজনরা। এরইমধ্যে তিনি মারা যান। নিহতের লাশ বিশেষ ব্যবস্থায় দ্রুত দুপুরে দাফন করেছে স্থানীয় প্রশাসন।

 

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, খবর পেয়ে দ্রুত সেখানে নমুনা সংগ্রহে স্বাস্থ্য কর্মী পাঠানো হয়েছে। নিহত ও তার স্বজনদের নমুনা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন নিহতের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে।

 

মহেন্দ্রনগর ইউপি সদস্যা দিলআরা পারভিন জানান, তার বাড়িসহ কয়েকটি বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।

 

ইত্তেফাক/এএম