লালমোহনে প্রথম করোনা রোগী শনাক্ত, খাবার দিয়ে আসলেন এমপি

আপডেট : ১১ মে ২০২০, ১৬:৩৬

ভোলার লালমোহনে প্রথম করোনা রোগী শনাক্ত হলো। রবিবার রাতে এক সন্তানের জননীর করোনা  পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

এ কারণে ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের ৬টি ঘর লকডাউন করা হয়েছে। 

জানা গেছে, ঐ নারী ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। ২ মাস আগে তিনি গ্রামের বাড়ি আসেন। করোনা উপসর্গ দেখা না দেওয়া সত্যেও ৮ মে স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নমুনা নেওয়া হয়। রবিবার নমুনা রিপোর্টে পজিটিভ আসে।  

খবর পেয়ে রাতেই ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ প্রশাসনের কর্মকর্তারা তার বাড়িতে যান। তাকে ১৪ দিনের খাদ্যসামগ্রী ও ইফতার উপহার দেওয়া হয়। এ সময় আরও ৫ ঘরসহ মোট ৬টি লকডাউন করা ঘরের প্রত্যেককে খাদ্যসামগ্রী দেওয়া হয়। 

ইত্তেফাক/জেডএইচ