ইরাকে মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা

আপডেট : ১৪ জুন ২০২০, ১২:০৪

মার্কিন অধিকৃত ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে ফের  রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তাবাহিনী এক বিবৃতিতে জানায়,  বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাঁটিতে দু'টি রকেট আঘাত হেনেছে। 

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।  

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও রকেট হামলার কথা নিশ্চিত করা হয়েছে । তবে আন্তর্জাতিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, তাজি ঘাঁটির যে অংশে বিদেশি সেনাদের অবস্থান তার বাইরে পড়েছে রকেট দুটি। 

ওই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করে নি

গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে অন্তত ৩০ বার রকেট হামলা হয়েছে। পার্স টুডে। 

ইত্তেফাক/এসআর