চাকরি হারানোদের 'সুখবর' দিলেন ট্রুডো 

আপডেট : ১৭ জুন ২০২০, ১০:৫০

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কানাডার অনেককে হারাতে হয়েছে চাকরি। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার তাদের জন্য দিলেন নতুন ঘোষণা।

ট্রূডো জানান, করোনায় যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য 'ফেডারেল ইনকাম সাপোর্ট' এর সময় বৃদ্ধি করা হচ্ছে। সেটা আট সপ্তাহ ব্যাপী।  

সেইসঙ্গে তিনি আরও জানান, আগামী ২১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত বন্ধ থাকছে।  

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো উল্লেখ করেন, ১৩ টি প্রদেশ ও অঞ্চলগুলো ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছে। তিনি বলেন, এরপরও 'ইনাকাম সাপোর্ট' দেওয়া প্রয়োজন।      

তিনি আরও বলেন, অনেক কর্মী কাজ খুঁজে পাবেন, অনেকে পাবেন না। যদিও আমরা সবকিছু পুনরায় সবকিছু খুলতে শুরু করেছি, কাজ খোঁজার সময় বহু সংখ্যক লোকের বিল পরিশোধের জন্য এই সাপোর্ট দরকার।  

করোনার কারণে মে মাসে দেশটিতে বেকারত্ব রেকর্ড পরিমাণে দাঁড়ায়।   

কানাডায় সোমবার রাতের দেয়া তথ্য তথ্য অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৯৯ হাজার ১৪৭ জন। সেইসঙ্গে মারা গেছে ৮ হাজার ১৭৫ জন। ফিন্যান্সিয়াল পোস্ট, রয়টার্স।  

ইত্তেফাক/এসআর