চীনা কমিউনিস্ট পার্টির সব সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৫:৩৯

চীনের কমিউনিস্ট পার্টির সব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

তবে বিষয়টি নিয়ে প্রচারণা চললেও প্রেসিডেন্টের কাছে এ সংক্রান্ত তথ্য যায়নি।

ঐ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র চীনের ৯০ মিলিয়ন বা ৯ কোটি মানুষের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে। এটা হলে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে। কূটনীতিক ছাড়া চীনা ব্যবসায়ীরাও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, এটা হলে যুক্তরাষ্ট্র ১৪০ কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নেবে।