মুজিববর্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির শুরু

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২০:৩৮

মুজিববর্ষ উপলক্ষে রংপুর নগরীর একশ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ১০ হাজার গাছের চার বিতরণ কর্মসূচি শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রবিবার সকালে রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করেন। 

এরই ধারাবাহিকতায় রবিবার নগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন ট্রফিক পুলিশের সদস্যরা। 

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, সহকারী কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সরকারসহ পুলিশের  কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ইত্তেফাক/এসি