পাঁচ বছরের শিশুর পেটে ১৯০ বল

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৮:০২

এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে চীনে বেশ আলোচনা হচ্ছে। সেই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ডেইলি মেইলের খবরে বলা হয়, চীনের পাঁচ বছরের এক কিশোরী খেলতে খেলতে চুম্বকের বল গিলে ফেলে। এই বলের সংখ্যা ছিল ১৯০টি। এগুলির আকার মোটামুটি মুক্তোর সাইজে।

বেশকিছু দিন ধরে ওই কিশোরী অসুস্থ বোধ করার তাকে জিংয়াং এর এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন। 

ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে। 
এক ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।

ইত্তেফাক/জেডএইচ