নাইজারে বন্দুকধারীর হামলা, ফরাসীসহ নিহত ৮ 

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৯:০৩

নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় জন ফরাসী সহায়তা কর্মী রয়েছেন।

নাইজারের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে  ১১ টা নাগাদ বন্দুকধারীরা মোটরসাইকেলে করে একটি উন্মুক্ত ওয়াইল্ডলাইফ পার্কে হামলা চালায়।  

তিলাবেরি প্রদেশের গভর্নর বার্তা সংস্থা এএফপি'কে বলেন, আট জন নিহত হয়েছেন, এদের মধ্যে দুই জন নাইজেরিয়ান, একজন চালক ও আরেক জন গাইড। এছাড়া বাকি ছয় জন ফরাসি।  

এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাদের নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তাদের কতজন নাগরিক নিহত হয়েছে তা উল্লেখ করেনি। 

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে। 

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোফু কাতাম্বে রয়টার্সকে বলেন, নিহত ছয় ফরাসী নাগরিক 'অ্যাক্টেড' নামে ফ্রান্সের এনজিও'র কর্মী। আল জাজিরা, এনডিটিভি

ইত্তেফাক/এসআর