কোটি টাকার হেরোইনসহ রাজশাহীতে পৌর কাউন্সিলর আটক

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৯:১০

রাজশাহীর গোদাগাড়ী থানার শীর্ষ মাদক কারবারি কাউন্সিলর মোফা কোটি টাকার হেরোইনসহ আটক করেছে র‌্যাব। এসময় তার কাছে থেকে এক কেজি তিনশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মিহশালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোফাজ্জল হোসেন ওরফে মোফা (৫৭) গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ওই এলাকার আ. সাত্তারের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, মাদকের করবারের পাশাপাশি থানায় দালালি করে রাতারাতি কোটিপতি বনে যাওয়া মোফার দাপটে তটস্থ তারা। তার বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায় শীর্ষ কাতারে ছিল মোফার নাম। 

আরও পড়ুন: ওসি প্রদীপসহ অভিযুক্ত প্রধান তিন আসামিকে নিয়ে হত্যাস্থল পরিদর্শন র‌্যাবের

র‌্যাব জানায়, গোপন খবরে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার সকালে তাকে আটক করে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এসি