ব্রাজিলের সাওপাওলোতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দশজন। প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই শ্রমিক ছিলেন।
ব্রাজিল পুলিশের পক্ষ থেকে বলা হয়, একটি গার্মেন্টসের ৫৩ জন শ্রমিক নিয়ে বাসটি যাচ্ছিল। বাসটির সঙ্গে সামনে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ব্রাজিলের একজন পুলিশ সদস্য বলেন, হতাহতদের মধ্যে কে ট্রাকে ছিল আর কে বাসে ছিল এটা বলা অসম্ভব।
ব্রাজিলের ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/ এআর
