পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলীকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী বিশ্বাস ৯৭ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজমল হোসেন সুজন পেয়েছেন ২ হাজার ২১৭ ভোট। জাতীয় পার্টির গাওসুল আজম পেয়েছেন ১,০৭২ ভোট।
ইত্তেফাক/এমআর
