কাবুলে দফায় দফায় রকেট হামলা,নিহত ১

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৪:৪৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে  কয়েক  দফা রকেট হামলা চালানো হয়েছে। শনিবার সকালের ওই সিরিজ রকেট হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, কাবুলের কাছাকাছি লেব জার এলাকা থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এদের মধ্যে দুটি রকেট বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। 

ইত্তেফাক/এআর