আগামী এপ্রিল মাস থেকে নতুন অর্থ বছর শুরু হবে জাপানে। আসন্ন অর্থবছরের জন্য রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন করেছে জাপানের মন্ত্রিসভা। চীনকে মোকাবিলা করার লক্ষ্য নিয়ে সামরিক বাজেট বাড়ানো হয়েছে বলে ধারনা করছেন অনেকে।
প্রস্তাবিত বাজেট অনুমোদন করে দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার নেতৃত্বাধীন মন্ত্রিসভা । এ নিয়ে গত নয় বছর একটানা জাপানের সামরিক বাজেট বাড়ালো। বর্তমান অর্থবছরের চেয়ে ৩.৮ ভাগ বরাদ্দ দেয়া হয়েছে এবারের বাজেটে। আসন্ন নতুন অর্থ বছরে সামরিক খাতে সর্বসাকুল্যে ১.০৩ ট্রিলিয়ন ডলার ব্যয় করবে দেশটি।
বাজেট অনুমোদনের পর সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব কাতসুনোবু কাতো বলেন, জাতীয় প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সক্ষমতাকে শক্তিশালী করব। এতে শান্তি এবং নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন। এএপি।
ইত্তেফাক/এএইচপি
