ভারতকে কোণঠাসা করতে অরুণাচলে সীমান্ত বরাবর গ্রাম গড়ে তুলেছে চীন। সেখানে অন্তত ১০১ টি বাড়ি নির্মাণ করা হয়েছে। স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
এর আগে একই ধরনের ছবি ২০২০ সালের এক নভেম্বর পায় এনডিটিভি। সেসময় বিশেষজ্ঞরা জানায়, প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটারজুড়ে ভারতীয় অঞ্চল বরাবর চীন যে অবকাঠামো গড়ছে তা ভারতের জন্য অনেক উদ্বেগের।
এনডিটিভি চীন যে গ্রাম গড়েছে বলে শনাক্ত করেছে তা টিসারি চু নদীর তীরে। এই অঞ্চল নিয়ে চীন ও ভারতের মধ্যে দীর্ঘ দিন থেকে বিতর্ক এবং এই অঞ্চলে দেশ দুইটির মধ্যে সংঘাতও ঘটেছে।
এর আগে গত বছর লাদাকে দেশ দুইটির বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। এরপর থেকে দেশ দুইটির মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে যায়।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯ সালের ২৬ আগস্টের আগে অরুণাচলের ওই যায়গায় কোন অবকাঠামো ছিল না। ২০১৯ সালের ২৬ আগস্টে পাওয়া ছবিতে সেখানে অবকাঠামো নির্মাণ করছে চীন। এরপর শেষমেশ পাওয়া ছবিতে দেখা গেল গ্রাম নির্মাণ করে ফেলেছে চীন।
ইত্তেফাক/এসআর
